WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

ফের হাসপাতালে ভর্তি হচ্ছেন সৌরভ

কলকাতা: ফের হাসপাতালে ভর্তি হচ্ছেন মহারাজ। ঘনিষ্ঠ সূত্রে খবর, উডল্যান্ডস হাসপাতলে ভর্তি হবেন তিনি। তবে দিনক্ষণ এখনও ঠিক হয়নি।

জানা যাচ্ছে, ডাক্তারদের পরামর্শ মেনে আরও দুটি স্টেইন বসানোর জন্য আগামী সপ্তাহেই ভর্তির হতে পারেন সৌরভ।

উল্লেখ্য, গত সপ্তাহে ৭ জানুয়ারি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি যান সৌরভ। তবে সেখানে তাকে নিয়মিত একজন ডাক্তার ও নার্স পর্যবেক্ষণ করছেন। এমনকি চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জামও হাসপাতালের তরফে বাড়ি তে রেডি রাখা হয়েছে।

সৌরভের পরিবার সূত্রে খবর, সুস্থই আছেন সৌরভ। সিনেমা ও খেলা দেখে এবং গান শুনেই সময় কাটছে সৌরভ। এমনকি বিসিসিআই সংক্রান্ত কিছু কিছু কাজও করছেন সৌরভ।

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার