sovan chatterjee baisakhi banerjee
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

sovan chatterjee baisakhi banerjee

বাংলা রাজনীতিতে অন্যতম জুটি তথা শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় বুধবার সাড়ে তিনটে নাগাদ আচমকা নবান্নে হাজির হলেন। শোভন-বৈশাখী নবান্নের ভিআইপি গেটের সামনে গাড়ি থেকে নামেন। গাড়ি থেকে নেমে সোজা চোদ্দ তলায় উঠে যান কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র এবং তাঁর সঙ্গী।

সূত্রের খবর, শোভন-বৈশাখী এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে পারেন।এদিন নবান্নে শোভন-বৈশাখীর আচমকা হাজিরায় তৈরি হয়েছে জল্পনা।

শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় কি আবার সক্রিয় রাজনীতিতে ফিরছেন ? রাজনৈতিক মহলে এইসব প্রশ্ন ঘোরাফেরা করছে।

প্রসঙ্গত উল্লেখ্য, শোভন-বৈশাখী ২০১৯ সালের অগাস্ট মাসে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন। এরপর তাঁদের ২০২১ সালেই মোহভঙ্গ হয়।

তাঁরা গতবছর ১৪ মার্চ BJP ত্যাগ করেছিলেন। তারপর থেকে এই দু’জনের কোনও রাজনৈতিক দলের সঙ্গেই যোগাযোগ ছিল না। যদিও শোভন চট্টোপাধ্যায় একবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন। sovan chatterjee baisakhi banerjee

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার