আজ থেকে শুরু প্রথম করোনা সারির যোদ্ধাদের টীকাকরন
কলকাতা: আজ, মঙ্গলবার থেকে রাজ্যে শুরু হচ্ছে পুলিস, পুরকর্মী সহ প্রথম সারির করোনা যোদ্ধাদের টিকাকরণ। প্রথম দিন জেলাপিছু দু’টি করে কেন্দ্রে টিকাকরণ চলবে। প্রযুক্তিগত ও অন্য কারণে পাঁচ জেলায় অবশ্য আজই প্রথম সারির করোনা যোদ্ধাদের টিকা দেওয়া হচ্ছে না। সমস্যা মিটলে বুধবার থেকে সেইসব জায়গায় টিকা দেওয়া হতে পারে।
পাশাপাশি রাজ্যজুড়ে ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের টিকাকরণও চলবে। সন্ধ্যা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, সোমবার টিকাকরণের হার ছিল ৫৫ শতাংশ। ৪৩১টি কেন্দ্রে আনুমানিক ২৩ হাজার ২০০ জনকে টিকা দেওয়া হয়। চারজনের মৃদু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়।
এদিকে, আজ থেকেই স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের কোভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হওয়ার থাকলে তা এক-দু’দিন পিছিয়ে যাচ্ছে। এই ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে নানাবিধ নিয়মকানুন আছে। তাই সম্ভাব্য ভ্যাকসিন প্রাপকদের কাউন্সেলিং করা জরুরি। স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন, পিজি এবং আর জি কর হাসপাতাল থেকে এমনই জানানো হয়েছে স্বাস্থ্যভবনে।

মাত্র ১২ হাজারে ৮ জিবি RAM এর মোবাইল- এখনই কিনুন