WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

state bank of india

অনেকেই কমবেশি ব্যাঙ্কে যেতে হয়। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক।

এবার এই ব্যাঙ্ক গ্রাহকদের সুবিধার্থে এবার চালু করেছে ভিডিও কেওয়াইসি।দেশজুড়ে বাড়ছে সংক্রমণ।বাড়ছে উদ্বেগ;সুরক্ষিত থাকার জন্য সকলকে বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে ৷ করোনার চেন ভাঙার জন্য বেশ কিছু শহরে লকডাউনও জারি করা হয়েছে ৷ এরকম পরিস্থিতিতে অ্যাকাউন্ট খোলার জন্য ব্যাঙ্কে যাওয়ার বদলে বাড়িতে বসেই অ্যাকাউন্ট খোলার সুযোগ দিচ্ছে ব্যাঙ্ক ৷

এর ফলে বাড়িতে বসে ভিডিও-র মাধ্যমে কেওয়াইসি- করারও সুবিধা পাওয়া যাবে।স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান দীনেশ খারা জানিয়েছেন,” অনলাইনে সেভিংস অ্যাকাউন্ট খোলার সুবিধার ঘোষণা করতে পেরে অত্যন্ত খুশি ৷এরকম একটি পরিস্থিতি এই পরিষেবার প্রয়োজন ছিল ৷ এর জেরে মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা আরও উন্নত হতে চলেছে এবং গ্রাহকদের জন্য ডিজিটাল সিগনেচারও তৈরি করা হবে ৷ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ফেশিয়াল রেকগনিশন টেকনোলজির মাধ্যমে এটি একটি কনট্যাক্টলেস ও পেপারলেস পদ্ধতি হতে চলেছে ৷ গত বছর বেশ কয়েকটি প্রাইভেট ব্যাঙ্ক গ্রাহকদের ভিডিও কেওয়াইসি-র সুবিধা দিয়েছিল৷”

কিভাবে YONO অ্যাপের মাধ্যমে ভিডিও কেওয়াইসি করা যাবে?জেনে নিন

1. প্রথমে আপনাকে নিজের ফোনে YONO অ্যাপ ডাউনলোড করতে হবে।

2. এরপর আপনি‘New to SBI’ এ ক্লিক করে ‘Insta Plus Savings Account’ সিলেক্ট করুন

3.এরপর অ্যাপে নিজের আধার ডিটেল দিন

4.আধার অথেন্টিকেশন হওয়ার পর নিজের পার্সোনাল ডিটেল দিতে হবে

5.এরপর কেওয়াইসি প্রক্রিয়ার জন্য একটি ভিডিও কল শিডিউল করতে হবে

6.ভিডিও কেওয়াইসির পর স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলে যাবে আপনার।

state bank of india

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার