কলকাতা – হৈ হট্টগোলের মধ্যে পেশ হল বাজেট। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজেট পেশ করায়,শুরুতেই ওয়েলে নেমে বিক্ষোভ দেখায় বিরোধীরা।
অর্থমন্ত্রী অমিত মিত্র শারীরিক অসুস্থতার কারণে এ বার বাজেটে পেশ করতে পারছেন না। সেই মতো স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল জগদীপ ধনখড়ের অনুমতি নিয়ে বাজেট বক্তৃতা পেশ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থমন্ত্রীর অনুপস্থিতিতে অন্য কোনও মন্ত্রী বাজেট পেশ করছেন, বিভিন্ন রাজ্যে এমন নজির অনেক রয়েছে। কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রী বাজেট পেশ করছেন, এমন নজির খুব কমই রয়েছে।
আর কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা ভোট। অল্প কিছু দিনের মধ্যেই ভোটের নির্ঘণ্টও ঘোষণা করবে নির্বাচন কমিশন। ফলে তিন মাসের জন্য ‘ভোট অন অ্যাকাউন্ট’ পেশ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ১০ বছরে ৪ লক্ষের বেশি শূন্যপদে নিয়োগ হয়েছে। আগামী ৩ বছরে বিভিন্ন বিভাগে শূন্যপদগুলিতে নিয়োগ হবে। বিগত ১০ বছরে ১০০ দিনের কাজে ৭.২৪ কোটি গ্রামের মানুষের কর্মসংস্থান হয়েছে বলে জানানো হয়।
২০২১-২০২২ আর্থিক বছরেরে জন্য ২৯৯৬৮৮ হাজার কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। আনা হয়েছে একগুচ্ছ প্রকল্প।
তিনি জানান রাজ্যের জিডিপি ২.৭ গুণ, রাজস্ব ২.৯ গুণ বৃদ্ধি পেয়েছে। রাজ্যে আলচিকি ভাষার নতুন স্কুল খোলা হবে, এতে ১০০ কোটি টাকা ব্যয় এর ঘোষণা করেন। নেপালি, হিন্দি, উর্দু, কামতাপুরি ভাষার জন্য ১০০টি নতুন স্কুল তৈরি করা হবে। মাদ্রাসার সরকারি অনুমোদন ( ৫০ কোটি )। আগামী অর্থবর্ষে এর জন্য ৫০ কোটি টাকা ব্যয়বরাদ্দ এর কথা ঘোষণা করা হয়েছে, এছাড়া সাগ্রী ভাষায় ১০০ টি নতুন স্কূল তৈরি হবে। উদ্বাস্তুদের পুনর্বাসন । মাতৃবন্দনা নামের নতুন স্বনির্ভর গোষ্ঠী চালু হবে। নেতাজী রাজ্য যোজনা কমিশন (৫ কোটি)। মা প্রকল্প (১০০ কোটি)। স্বাস্থ্য সাথী কার্ড (১৫০০ কোটি) তিন বছরে রিনিঊ হবে। নিউটাউনে আজাদহিন্দ স্বারক (১০০ কোটি) জেলায় জেলায় জয়হিন্দ ভবন ( ১০ কোটি) । কৃষক অনুদান ৫ হাজার থেকে ৬ হাজার হয়েছে এবং ২ হাজার থেকে ৩ হাজার হয়েছে। নেতাজী ব্যটেলিয়ান নামে পুলিশের একটি গ্রুপ হবে (১০ কোটি ) জুন ২০২১ এর পরে বিনামূল্যে রেশন ( ১৫০০ কোটি )। ২০ লক্ষ পাকাবাড়ি (১৫০০ কোটি )। যুবশক্তি প্রকল্প ( ৩০ কোটি ) ১২ তম শ্রেণী ট্যাব প্রদান তরুণের স্বপ্ন প্রকল্প (৯০০ কোটি)।
পার্শ্বশিক্ষকদের ৩ শতাংশ হারে বেতন বৃদ্ধি। চাকরীর ৭ বছর বয়স হলে এককালীন ৩ লাখ টাকা পাওয়া যাবে ( ১০০ কোটি)। বছরে ২ বার পাড়ায় পাড়ায় সমাধান। ২ বছরের মধ্যে অণ্ডাল বিমানবন্দরকে ২ বছরের মধ্যে আন্তঃদেশীয় বিমানবন্দরে পরিনত করা হবে (১৫০ কোটি) পর্যটন শিল্পে ১০ হাজার থেকে ৫০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ ( ১০ কোটি টাকা)। পরিবহণে লাইসেন্স নবীকরণে দেরী হলে জরিমানা মকুব। বালুরঘাট, মালদহ, কোচবিহার থেকে বিমান চলাচল ( ৫০ কোটি )। ৬০ বছরের উপরে পেনশন ও বিধবা ভাতা ( ১০০০ কোটি )।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ” শ্বামীজি বলেছিলেন, এবার কেন্দ্র ভারত তাঁর অনুসরণে বলছি এবার কেন্দ্র পশ্চিমবঙ্গ।
**(____ কোটি টাকা)

মাত্র ১২ হাজারে ৮ জিবি RAM এর মোবাইল- এখনই কিনুন