WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

Teachers demand compensation in case of death during voting

কলকাতাঃ নির্বাচন কমিশন রাজ্যে ভোটের দিনক্ষণ জানিয়ে দিয়েছে। ভোট হতে খুব বেশি দেরি নেই। এর ফলে শুরু হয়ে গিয়েছে জোর প্রস্তুতি।

শিক্ষক ও অশিক্ষক কর্মীরা নির্বাচন কমিশনের তরফ থেকে ভোটের দিন ঘোষণার পরেই ভোটকর্মীদের নিরাপত্তা-সহ একাধিক দাবি নিয়ে এবার সোচ্চার হয়েছেন।

 

বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে নির্বাচনের দায়িত্ব পালনের সময় কোনও ভোটকর্মীর মৃত্যু হলে তাঁর পরিবারকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও একজনকে চাকরি দেওয়ার দাবি তোলা হয়েছে।বৃহস্পতিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এই দাবিতে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। বুধবারও বিভিন্ন জেলার নির্বাচনী আধিকারিকদের কাছে স্মারকলিপি দিয়েছে অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন।

 

পাশাপাশি অ্যাডভান্ডস সোসাইটি ফর হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেস এবং সেকেন্ডারি টিচার্স অফ এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও নির্বাচনে নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

তাঁদের আরও দাবি রয়েছে; সেগুলি হল,

1.কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী দিয়ে ভোটকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।

2.প্রতিটি ভোটকর্মীর জন্য বিমার ব্যবস্থা করতে হবে ও ভোটের আগে তাঁর সার্টিফিকেট দিয়ে দিতে হবে।

3.ভোট মিটে যাওয়ার পর কর্মীদের বাড়ি ফেরার সময় উপযুক্ত নিরাপত্তা দিতে হবে।

4.বাড়িতে অসুস্থ বাবা-মা থাকলে বা নির্ভরশীল শিশু থাকলে মাকে ভোটের কাজ থেকে অব্যাহতি দিতে হবে।

Teachers demand compensation in case of death during voting

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার