WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

 

লড়াই ২৪ ডেস্ক: লোকসভা ও রাজ্যসভা মিলে চালু হল সংসদ টিভি। বুধবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু এবং লোকসভা স্পিকার ওম বিড়লা যৌথভাবে সংসদ টিভি চালু করেছেন। জানা গিয়েছে, সংসদ টিভিতে একটি ধারাবাহিক সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান সঞ্চালনায় থাকবে কংগ্রেস নেতা শশী থারুর, এছাড়াও দেখা যাবে শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদীকেও। রাজনীতির মাঠে বাইরে বেড়িয়ে নানা ঘটনা প্রসঙ্গে চলবে সাক্ষাৎকার। অনুষ্ঠানের নাম হতে চলেছে “মেরি কাহানি”।

বুধবার থেকে পথ চলা শুরু হল সংসদ টিভির। জানা গিয়েছে, এই টিভির বিভিন্ন অনুষ্ঠানে আসবেন বহু বর্তমান ও প্রাক্তন সাংসদ। থাকবেন প্রাক্তন সাংসদ ও  প্রবীণ কংগ্রেস নেতা করণ সিং। তিনি একটি ধর্মীয় অনুষ্ঠান চালাবেন যার নাম “একম সাত”। শুরুতে এই টিভির যাবতীয় কর্মকান্ড সামলানোর দায়িত্বে থাকবেন দুজন কেন্দ্রীয় সরকারের পদস্থ কর্তা।

Read more………………Corona Case Update: দৈনিক সংক্রমণ ৩০ হাজার, চিন্তার আকাশ ভেঙে পড়ছে চিকিৎসকদের মাথায়

নীতি আয়োগের সিইও অমিতাভ কান্ত সংসদ টিভির শো ‘ট্রান্সফর্মিং ইন্ডিয়া’য় বিভিন্ন ক্ষেত্রে ভারতের উন্নতির কথা শোনাবেন। কেন্দ্রীয় সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা সঞ্জীব সান্যালকে সংসদ টিভিতে ‘ইকনমিক সূত্র’ নামের একটি অনুষ্ঠানে দেখা যাবে। সেই অনুষ্ঠানে কেন্দ্রীয় সরকারের নানা নীতি ও অর্থনৈতিক কৌশল সম্পর্কে আলোচনা করতে দেখা যাবে তাঁকে। এছাড়াও গত কয়েকবছরে কেন্দ্রীয় সরকার উদ্দ্যোগে নেওয়া বিভিন্ন প্রকল্পের সম্পর্কে ব্যাক্ষা দেবেন সঞ্জীব সান্যাল।

এছাড়াও, কেন্দ্রের পদস্থ কর্তারা জানিয়েছেন, সংসদে অধিবেশন চলাকালীন সংসদ টিভির দুটি প্ল্যাটফর্ম থাকবে। একটি লোকসভা ও অন্যটি রাজ্যসভা থেকে সরাসরি সম্প্রচার করবে। সংসদ অধিবেশন বন্ধ থাকলে একটি প্ল্যাটফর্ম সরিয়ে নিয়ে অন্যটিতে সংবাদ, প্যানেল আলোচনা ও বিভিন্ন শো চলবে। জানা গিয়েছে হিন্দি ও ইংরেজি দুটি ভাষাতেই চলবে সংসদ টিভি।

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার