dog suckled the kid viral video
লড়াই ২৪ : সন্তানদের জীবনে ‘মা’র ভূমিকা অনেক। কারন সন্তানের কাছে ‘মা’ই তার পৃথিবী, অন্যদিকে মায়ের পৃথিবীর সবটাই জুড়ে থাকে সন্তান। আই মায়ার বাঁধন সবক্ষেত্রেই সমানভাবেই দেখা যায়। পূর্ব বর্ধমান জেলার ভাতার বিধানসভা কেন্দ্রের খারজুলি গ্রামে এমন একটি ঘটনা ঘটেছে, যা হতবাক করে দিল মানুষজনকে।
আসলে, ছাগল ছানাকে স্তন্যপান করাল পথকুকুর। আর এই বিষয়টা সম্ভব হয়েছে, দ্বিতীয় শ্রেণির এক ছাত্র তাহসিনের জন্যই। খারজুলি গ্রামের বাসিন্দা শেখ ফিরোজের বাড়িতে বেশ কয়েকটি ছাগল রয়েছে। তিনি জানান, ‘দিন সাতেক আগে সন্তান জন্ম দেওয়ার পর একটি ছাগলের স্তনে দুধ আসেনি। যার কারণে ছানাটিকে নিজের কাছেই ঘেঁষতে দিত না মা ছাগল। এই জন্য মহা সমস্যায় পড়েছিলাম আমরা। এমন সময় তাহাসিন আমাদের অনেক উপকার করে’। এই তাহাসিন হল শেখ ফিরোজের প্রতিবেশি দ্বিতীয় শ্রেণির এক ছাত্র।
তাহাসিন বলেন,”একটি পথকুকুর রোজ আমাদের বাড়ির সামনে এলে ওকে আদর করে খেতে দিই। ওর নাম টাইগার। কিন্তু ওটুকু ছাগলছানা খেতে পারছিল না বলে, আমার খুব কষ্ট হচ্ছিল। তাই টাইগারের কাছে ওকে দুধ খাওয়াতে নিয়ে যাই। এখন যেন ওই পথকুকুরটিই ওই ছাগলছানার মা হয়ে গিয়েছে।”
dog suckled the kid viral video

মাত্র ১২ হাজারে ৮ জিবি RAM এর মোবাইল- এখনই কিনুন