WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

The potter making sari and panjab

কলকাতাঃ বিধানসভা ভোট সামনেই।ভোটের মুখে ‘টুম্পা সোনা’ প্যারডি থেকে ‘খেলা হবে’ গান যখন মুখে মুখে ফিরছে, তখন পশ্চিম মেদিনীপুরের পিংলার পটশিল্পেও লাগল রাজনীতির ছোঁয়া।

এবার পশ্চিম মেদিনীপুরের পিংলার পটশিল্পীরা প্রধানমন্ত্রীর জন্য পাঞ্জাবি ও শাল তৈরির পর এবার মুখ্যমন্ত্রীর জন্য শাড়ি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য পাঞ্জাবি তৈরি করছেন। আর ভোটার আগে, পটশিল্পীদের প্রচার করা নিয়ে কৃতিত্ব দাবি করছে তৃণমূল ও বিজেপি দু’দলই।

 

প্রসঙ্গত উল্লেখ্য, ১৯২৫ সালে কলকাতার কালীঘাট মন্দিরের আশপাশে ঘুরতে ঘুরতে হঠাৎই পটচিত্রগুলির উপর চোখ পড়ে তরুণ শিল্পী যামিনী রায়ের। তিনি খুঁজে পান, যা এতদিন ধরে খুঁজছিলেন। তারপর, দৈনন্দিন বঙ্গজীবন অতি সহজেই ধরা দিল শিল্পীর তুলিতে। যামিনী রায় বলতেন, ‘আমি পটুয়া।’

 

গত ৭ ফেব্রুয়ারি হলদিয়ায় সভা করেন নরেন্দ্র মোদি। ওই দিন বিজেপির তরফে তাঁর হাতে তুলে দেওয়া হয় পটচিত্র আঁকা পাঞ্জাবি ও শাল। পাঞ্জাবিতে আঁকা ছিল, মাছের বিয়ের ছবি। শালে আঁকা ছিল, গ্রাম বাংলার ছবি।

 

পিংলার নয়াগ্রামের পটশিল্পীরা মুখ্যমন্ত্রীর জন্য শাড়ি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য পাঞ্জাবি তৈরি করছেন।মুখ্যমন্ত্রীর শাড়িতে, কন্যাশ্রী, শালে সবুজসাথী প্রকল্পের কথা তুলে ধরা হচ্ছে।শিল্পীরা অভিষেকের পাঞ্জাবিতে পটচিত্রের মাধ্যমে স্বাস্থ্যসাথীর কথা তুলে ধরছেন।

 

পটশিল্পী বাহাদুর চিত্রকর একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘বিজেপির পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে দেওয়ার জন্য আমাকে পাঞ্জাবির মধ্যে মাছের বিয়ের ছবি আঁকতে বলা হয়েছিল। শালের মধ্যে ছিল গ্রাম বাংলার ছবি। দুর্গা ও রামায়ণের দু’টি পটচিত্র। তৃণমূলের পক্ষ থেকে বানাতে বলা হয়েছে, শাড়ির মধ্যে কন্যাশ্রীর ছবি, শালের মধ্যে সবুজ সাথী। অভিষেকের পাঞ্জাবিতে থাকবে স্বাস্থ্যসাথী।

The potter making sari and panjab

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার