WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

train canclled between 14th december to 25th-december

লড়াই ২৪ : শীত পড়ার সঙ্গে সঙ্গে ভ্রমণ পিপাসুদের ঘোরাঘুরির পর্বও শুরু হয়ে যায়। আর ঘুরতে যেতে হলে, রেলপথ হল সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম। তাই অত্যন্ত জরুরি বাড়ি থেকে বের হওয়ার আগে ট্রেনের খবর রাখাটা।

রেল সূত্রে জানা গিয়েছে,একগুচ্ছ ট্রেন ১৪ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বরের মধ্যে বাতিল হয়েছে। বদল করা হয়েছে বহু ট্রেনের রুট। মূলত লাইনে কাজের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, শীঘ্রই নর্থ-ইস্টার্ন রেলওয়েস এর বারাণসী ডিভিশনের ছাপড়া-বালিয়া স্টেশনের লাইনে কাজ শুরু হবে। সেজন্য বহু ট্রেনে বাতিল হয়েছে। অনেকের রুট বদল হয়েছে।

দেখে নিন বাতিল ট্রেনের তালিকা:-

1) ১৫, ১৭ এবং ২২ ডিসেম্বরের 18201 Durg-Nautanwa Express

২) ১৭, ১৯ এবং ২৪ ডিসেম্বরের 18202 Nautanwa-Durg Express

৩) ১৫ এবং ২১ ডিসেম্বরের 12549 Durg-Jammu Tawi Express

৪) ১৬ এবং ২৩ ডিসেম্বরের 12550 Jammu Tawi-Durg Express

৫) ১৪, ১৯ এবং ২১ ডিসেম্বরের 18203 Durg-Kanpur Central Express

৬) ১৮ ডিসেম্বরের 15115 ছাপড়া-দিল্লি এবং ১৯ ডিসেম্বরের 15116 দিল্লি-ছাপড়া ট্রেন বাতিল হয়েছে।

রুট বদল হওয়া ট্রেনের তালিকা জেনে নিন: –

১) ১৭, ১৯ এবং ২৪ ডিসেম্বর 04651 জয়নগর থেকে অমৃতসরগামী ট্রেন ছাপড়া-ভাটনি-মউ দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।

২) ১৭, ১৯, ২২ এবং ২৪ ডিসেম্বর 04652 অমৃতসর থেকে জয়নগরগামী ট্রেন মউ-ভাটনি-ছাপড়ার দিকে ঘুরিয়ে দেওয়া হবে।

train  canclled between 14th december to 25th-december

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার