WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

West Bengal lockdown

লড়াই ২৪ : দেশ তথা রাজ্যে নতুন বছরে করোনা ও অমিক্রণ এর সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বেড়ে যাওয়ায় আজ থেকে শুরু ফের কড়াকড়ি র নির্দেশ দিয়েছেন রাজ্য সরকার। এক গুচ্ছ বিধি নিষেধ জারি হয়েছে রাজ্যে । তাতে বাঁধ পরে নি রেল। বছরের প্রথমে করোনার সংক্রমণ তিনগুণ হয়ে গেছে কলকাতা এবং উত্তর 24 পরগনা বর্ধমানের এই পরিস্থিতিতে কালকে নবান্ন থেকে নির্দেশ এসেছে তাতে সবচেয়ে বড় হল নির্দেশ হলো সন্ধ্যা সাতটা পর কোন লোকাল ট্রেন চলবে না 50% মানুষ নিয়ে চলাচল করতে হবে।

এই পরিস্থিতিতে যাত্রীদের কেউ ভালোভাবে নিলেও বেশিরভাগ লোক মনে করছে এই বিজ্ঞপ্তি তাদের বিপদে ফেলবে।
আজ সকালে শিয়ালদহ মেন লাইনের ব্যস্ত তম স্টেশন ব্যারাকপুরে গিয়ে আমাদের ক্যামেরায় উঠে আসলো যাত্রীদের চিন্তাভাবনা ও সামাজিক দূরত্ব মানার নমুনা।
ব্যারাকপুর স্টেশন চত্বরে মানুষ প্রত্যেকদিন এর মতন হুড়োহুড়ি করে দূরত্ব বজায় না করেই তাদের জীবিকার জন্য ট্রেনে উঠে ছুটে চলেছে। তবে সন্ধ্যা 7 টার পর ট্রেন বন্ধের নির্দেশ খুব চিন্তায় ফেলেছে যাত্রীদের। তাদের অনেকের ই মত এই পরিস্থিতিতে ট্রেনের সংখ্য বাড়ানো উচিত ছিল।

West Bengal lockdown

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার