...
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

রাম পুজো করে বিতর্কে তৃণমূল নেতা, রাজনৈতিক কৌশল নিয়ে জল্পনা

পুরুলিয়া: অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজোর দিনে পুরুলিয়ার আদ্রায় শহর তৃণমূলের সভাপতি ধনঞ্জয় চৌবে শহরের এক রামমন্দিরে গিয়ে পুজো করেন। এরপর তাঁকে অনুসরণ করেন অনুগামীরাও। আর এই পুজোর ছবি সঙ্গে সঙ্গেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে তৃণমূলের অন্দরে বিতর্ক শুরু হয়ে যায়।

তবে নিজের কাজের সমর্থনে যুক্তি সাজিয়েছেন ওই নেতা। তিনি পরিষ্কার বলেছেন, রামচন্দ্র হলেন দেবতা। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।

এছাড়া, তিনি আরও বলেন, বিজেপিই শুধু রামের আরাধনা করবে, তা হতে পারে না। তিনি হিন্দু হিসেবেই রামের পুজো করেছেন বলে জানিয়েছেন।

তবে, নেতার ঘনিষ্ঠরা এই কাজকে রাজনৈতিক কৌশল হিসেবেই ব্যাখ্যা করেছেন। তাঁরা বলছেন, রেল শহর আদ্রায় বিজেপিকে জমি ছাড়তে চান নাা তারা। সেই জন্যই এই পদক্ষেপ।

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার
Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.