Urfi wrapped in aluminum foil
লড়াই ২৪ : বিগ বস ওটিটি খ্যাত উরফি জাভেদ অদ্ভূত পোশাকের জন্য হামেশাই চর্চায় থাকেন। এবার সব সীমাই লঙ্ঘন করে ফেললেন উরফি। শরীরে কোনও পোশাক নয়, বরং অ্যালুমোনিয়াম ফয়েল জড়িয়ে সামনে এলেন তিনি।
বিগ বস ওটিটি খ্যাত উরফি জাভেদের এমন সাজ দেখে চোখ কপালে নেটপাড়ার। সকলেই বলছেন “RIP ফ্যাশন” আসলে ভালো হোক বা মন্দ, কেমনভাবে চর্চার কেন্দ্রবিন্দুতে থাকতে হয় তা ভালোভাবেই জানা রয়েছে উরফির। সোশ্যাল মিডিয়ায় উরফি নামক সুনামি হয়েছে। শরীরে সুতোর লেশমাত্র নেই, অ্যালুমোনিয়ামের ফয়েলকেই পোশাকের মতো জড়িয়ে নিয়েছেন উরফি।
উরফির গলায় ঝুলছে একটি হার, মাথাতেও অ্যালুমোনিয়াম ফয়েলের মুকুট।তবে, নেটিজেনদের নানারকম মত। কেউ বলছেন, ‘মেয়েটাকে কেউ ডাক্তার দেখাও, ওর মাথা খারাপ হয়ে গেছে’। কেউ লিখেছেন, ‘পুরো আলুর পরোটা লাগছে’। কারুর কারুর আবার মত, ‘এরপর থেকে আর অ্যালুমোনিয়ার ফয়েল ব্যবহার করা যাবে না’।
উরফি আসলে নিজের এই লুকের মাধ্যমে মার্কিন পপ তারকা রিহানার মেট গালা লুক-টা রিক্রিয়েট করেছেন। ২০১৮ সালে মেট গালার মঞ্চে রুপোলি শট ড্রেসে তাক লাগিয়েছিলেন রিহানা। কিন্তু সেই ফ্যাশন স্টেটমেন্ট এমনভাবে কেউ কপি করবে তা দুঃস্বপ্নেও ভাবা যায় না।
নেটিজেনরা এদিন উরফিকে ‘সস্তার রিহানা’ বলে রীতিমতো কটাক্ষ করে। উরফি যদিও ট্রোলারদের কোনওদিনই পাত্তা দেন না।
Urfi wrapped in aluminum foil

মাত্র ১২ হাজারে ৮ জিবি RAM এর মোবাইল- এখনই কিনুন