...
restrictions in west bengal
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

লড়াই ২৪ ডেস্ক: রাজ্যের ফের শুরু হতে চলেছে দুয়ারে সরকার প্রকল্প। বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি জানিয়েছেন, আগামী ১৬ই আগস্ট শুরু হবে এই প্রকল্প চলবে ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত। এই বিষয়ে সরকারের তরফে বিজ্ঞাপন দেওয়া হবে বলেও জানান তিনি। এদিন মুখ্যমন্ত্রী বলেন, “আমরা ফের দুয়ারে সরকার প্রকল্প চালু করতে চলেছি। আগামী ১৬ই আগস্ট থেকে এই প্রকল্প চালু হবে চলবে ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত। যারা আবেদন করতে চান তাঁরা এই সময়কালের মধ্যে আবেদন করতে পারেন।”

মুখ্যমন্ত্রী আরও জানান, এই ক্যাম্পের মাধ্যমে একাধিক প্রকল্পের সুবিধার জন্য আবেদন করতে পারবে রাজ্যবাসী। এদিকে আগামী পয়লা সেপ্টেম্বর থেকে চালু হতে চলেছে মুখ্যমন্ত্রীর ‘লক্ষ্মী ভান্ডার প্রকল্প’। এই প্রকল্পে প্রত্যেক পরিবারের মহিলাদের মাসিক ৫০০ টাকা করে আর্থিক সাহায্য দেবে রাজ্য সরকার। আর তফশিলি জাতি এবং উপজাতি মহিলারা পাবেন ১০০০ টাকা। যারা এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করতে চান তাঁরা দুয়ারে সরকারের ক্যাম্প থেকে আবেদন করতে পারবেন।

আরও পড়ুন…………..বিকালেই সাক্ষাতে বসতে চলেছেন রাজ্যপাল ও বিধানসভা স্পিকার, জল্পনা তুঙ্গে

মুখ্যমন্ত্রী বলেন, ‘লক্ষ্মী ভান্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ একাধিক প্রকল্পে আবেদন করা যাবে এই দুয়ারে সরকারের ক্যাম্প থেকে। যাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে তা দেখালেও হবে। তবে তাঁদের ‘দুয়ারে সরকার’ শিবিরে একটি দরখাস্ত নিতে যেতে হবে। প্রত্যেক পরিবারের ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা এই সুবিধা পাবে। কিন্তু পেনশনভোগী মহিলারা এই প্রকল্পের আওতায় থাকবে না।

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার
Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.