black fungus
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

black fungus

লড়াই ২৪ ডেস্ক: করোনার দ্বিতীয় ঢেউ অনেকটা সামলে ফেললেও আসন্ন তৃতীয় ঢেউ। যা নিয়ে চিন্তিত বাংলার চিকিৎসকরা। আবার তারই মধ্যে বাংলায় নয়া উদ্বেগ সৃষ্টি করেছে ব্ল্যাক ফাঙ্গাস বা কালো ছত্রাক। জানা যাচ্ছে, বাংলায় ব্ল্যাক ফাঙ্গাসে আরও দুজন আক্রান্ত হয়েছে, এই দুজন আপাতত SSKM হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। এই নিয়ে রাজ্যের মোট ব্ল্যাক ফাঙ্গাসের হদিশ মিলল ৭৭টি।

আরও পড়ুন….প্রতারণার ফাঁদে তৃণমূল নেতা, নকল স্বর্ণমুদ্রার বিনিময়ে ১২ লক্ষ টাকা হাতানোর অভিযোগ

এই প্রসঙ্গে রাজ্যের ডিরেক্টর অব হেলথ সার্ভিসেস অজয় চক্রবর্তী জানান, এই নিয়ে রাজ্যের ব্ল্যাক ফাঙ্গাসে মৃত্যু হয়েছে মোট ১৮ জনের। বুধবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন একজন। তাছাড়াও সুস্থতার সংখ্যা ৩৫ জন।

এদিকে রাজ্যে ফের বেড়েছে দৈনিক করোনা সংক্রমণ। বুধাবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯৮২ জন। একদিনে প্রাণ হারিয়েছেন ১৬ জন। তবে মৃত্যুর সংখ্যা তুলনায় অনেকটাই বেশি সুস্থতার সংখ্যা। এই সময়কালের মধ্যে সুস্থ হয়েছে ১৫৮৬ জন। তবে বর্তমানে চিন্তা বাড়াচ্ছে পশ্চিম মেদিনীপুর। রাজ্যের করোনা আক্রান্তের শীর্ষে রয়েছে মেদিনীপুর। গত ২৪ ঘণ্টায় ওই জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১০২ জন। জেলায় জারি করা হয়েছে কড়া নিরাপত্তা।

জেনে নিন আজকের করোনার রিপোর্ট….দেশে গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ সামান্য বাড়লেও কমেছে মৃত্যু

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার