WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

লড়াই ২৪ : বাড়িতে এই কয়েকটি জিনিস রাখলে ডেকে আনে অশুভ শক্তি। জানুন বাস্তু টিপস। বাস্তুমতে প্রতিটি বস্তুর ইতিবাচক বা নেতিবাচক শক্তি রয়েছে। বাস্তু শাস্ত্রের মতে, ইতিবাচক এবং নেতিবাচক শক্তি আপনার জীবনকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত করে।নেতিবাচক শক্তি আপনার, আপনার জীবন এবং সমস্ত ক্রিয়াকলাপের জন্য ক্ষতিকারক হতে পারে। তাই মনে করা হয় ঘরে কোনও নেতিবাচক শক্তি থাকা উচিত নয়।

বাস্তুতে এমন কিছু বাস্তুর উল্লেখ রয়েছে যেগুলি নেতিবাচক শক্তির জন্ম দেয়। তাই মনে করা হয় এই বস্তুগুলি ঘর থেকে সরিয়ে ফেলা উচিৎ। এর ফলে বাড়িতে থাকা খারাপ শক্তি দূর করতে পারে।

বাস্তু মতে, ঘরে কোনও গ্লাস ভাঙা উচিত নয়। যদি কোনও গ্লাস ফাটল ধরে বা জানালার কাঁচটি ভেঙে যায় তবে তা অবিলম্বে সারিয়ে ফেলা উচিত। বাড়ির মন্দিরে বা ঠাকুর ঘরে খণ্ডিত বা যার অংশটি ভেঙে গিয়েছে এমন কোনও ঈশ্বরের মূর্তি রাখা উচিত নয়। একইভাবে, ঈশ্বরের ছবিটি যদি ছিঁড়ে যায় এমন ছবিও ঘরে রাখা উচিৎ নয়। ঈশ্বরের এমন খণ্ডিত মূর্তি বা ছেঁড়া ছবি যেখানে সেখানে না ফেলে যে কোনও জলাশয়ে ফেলা উচিত।

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার