বকখালি : ‘ইয়াস’এর তান্ডবে লন্ডভন্ড হয়ে গিয়েছে সুন্দরবনের একাধিক এলাকা। রাজ্যের অন্য পর্যটন কেন্দ্রগুলিরও ভয়ংকর ক্ষতি হয়েছে। কলকাতার কাছে-পিঠের অন্যতম পর্যটন কেন্দ্র মৌসুনি আইল্যান্ডের ক্ষতিও ভয়াবহ। ‘ইয়াস’এর তান্ডবে দেখলে চেনার উপায় নেই মৌসুনি দ্বীপকে (mousuni island)।
বুক পেতে বাঁধ রক্ষা! পাথরপ্রতিমায় অসম লড়াই (Yash Effect)
এমনিতেই গত বছরে আম্ফানের দাপটে মৌসুনি দ্বীপ তছনছ হয়ে গিয়েছিল। অসংখ্য গাছপালা উপড়ে পড়েছিল গোড়া থেকেই। কোনও রকমে সেই ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর আগেই হানা দিল ‘ইয়াস’।
View this post on Instagram
ফের রাজ্যে ‘টর্নেডো’, ভাঙল ঘর-বাড়ি (Video)
মূলত এই বিচক্যাম্পগুলির দেখাশোনা করেন স্থানীয় গ্রামবাসীরা। তাদের অনেকের ঘর-বাড়ি ‘ইয়াস’এর পরে জলের তলায়। সামনে বর্ষাকাল থাকায় এখনই পরিস্থিতি শোধরানোর আশাও নেই। ফলে নিদারুণ বিপদের মুখে গ্রামবাসীরা।
বলিউড নৃত্যশিল্পীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অক্ষয় কুমার
অন্যদিকে আপাতত যা পরিস্থিতি তাতে এখনই মৌসুনি আইল্যান্ডের (mousuni island) পক্ষে ঘুরে দাঁড়ানো বেশ কষ্টসাধ্য। তবে সরকারি সাহায্য পেলে অবশ্য পরিস্থিতির বদল হতে পারে। ফের একবার ঘুরে দাঁড়াতে পারে প্রিয় মৌসুনি।
View this post on Instagram
আরও খবর পড়ুন আমাদের ফেসবুক পেজে – https://www.facebook.com/lorai24

মাত্র ১২ হাজারে ৮ জিবি RAM এর মোবাইল- এখনই কিনুন